হান্নার প্রার্থনা
1. হান্না বলল, “প্রভুতেই আমার হৃদয় খুশী
2. প্রভুর মত পবিত্র আর কোন ঈশ্বর নেই
3. আর দম্ভ করো না
4. বলবান সৈন্যর ধনু ভেঙ্গে যায় এবং দুর্বল লোক শক্তিশালী হয়
5. অতীতে যাদের প্রচুর খাদ্য ছিল এখন তাদের এক মুঠো খাদ্যের জন্য কঠিন সংগ্রাম করতে হবে
6. প্রভুই মারেন ও বাঁচান, প্রভুই কবরে শাযিত করেন ও উর্দ্ধে তোলেন
7. প্রভুই কাউকে গরীব করেন, আবার কাউকে ধনে ভরে দেন
8. প্রভু ধুলি থেকে দরিদ্রদের তোলেন এবং তিনি দুঃখ হরণ করে নেন
9. প্রভু তাঁর পবিত্র লোকদের হোঁচট খাওয়া থেকে রক্ষা করেন
10. প্রভু তাঁর শত্রুদের ধ্বংস করেন
11. ইল্কানা সপরিবারে তার নিজের দেশ রামায় ফিরে এলো
এলির দুষ্ট পুত্র
12. এলির পুত্ররা ছিল খুব মন্দ, তারা প্রভুকে মানতো না
13. এমনকি লোকদের সাথে যাজকদের কিরূপ আচার ব্যবহার করা উচিত্ সেই নিয়ে তারা বিন্দুমাত্র মাথা ঘামাতো না
14. যাজকের ভৃত্যকে সেই পাত্র থেকে কিছুটা মাংস তুলে নেবার জন্য কাঁটাটা ব্যবহার করতে হবে
15. কিন্তু এলির পুত্ররা তা করত না
16. যদি ভক্ত বলত, “আগে চর্বিটা পোড়াই, তারপর যা চাও দিচ্ছি
17. এভাবে হফ্নি ও পীনহস প্রভুর জন্য দেওয়া বলিকে অসম্মান করত
স্যামুয়েলের শৈশব মন্ত্রণালয়
18. কিন্তু শমূয়েল প্রভুর সেবা করত
19. প্রতি বছর শমূযেলের মা একটা ছোট পোশাক তৈরী করত এবং সেটা তার জন্য শীলোয় নিয়ে যেত
20. ইল্কানা আর তার স্ত্রীকে এলি আশীর্বাদ করে বলত, “প্রভু তোমাকে হান্নার মাধ্যমে আরও সন্তান দিক
21. প্রভু হান্নার উপর সন্তুষ্ট হয়েছিলেন
এলির পরিবারের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
22. এলি বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিলো
23. এলি তার পুত্রদের বলল, “লোকরা তোমাদের সম্বন্ধে নানা কথা আমায় বলছে
24. শোন বাছারা, এরকম অন্যায় কাজ কোরো না
25. মানুষ যদি মানুষের কাছে পাপ করে ঈশ্বর তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু প্রভুর বিরুদ্ধে পাপ করলে কে তাকে রক্ষা করবে?”কিন্তু পুত্ররা কেউ তাকে গ্রাহ্য করল না
26. অন্যদিকে শমূয়েল বড় হতে লাগল
27. ঈশ্বর একজন লোককে এলির কাছে পাঠালেন
28. ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীর ভেতর থেকে আমার যাজকসমূহ হবার জন্য আমি তোমার পরিবারকে নির্বাচিত করেছিলাম
29. তাহলে কেন তোমরা এই সব বলি এবং নৈবেদ্যকে সম্মান করবে না? তুমি আমার চেয়েও তোমার পুত্রদের বেশী সম্মান দিয়ে থাক
30. “ইস্রায়েলের প্রভু ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমার পিতার পরিবারের লোকরা তাঁকে চিরকাল সেবা করবে
31. সেই সময় আসছে যেদিন আমি তোমাদের সমস্ত উত্তরপুরুষদের বিনাশ করব
32. ইস্রায়েলে ভাল জিনিস ঘটবে, কিন্তু খারাপ জিনিসগুলি তোমরা তোমাদের বাড়ীতে ঘটতে দেখবে
33. একজন মানুষকে আমি বাঁচাব
34. আমি তোমাকে এমন একটি চিহ্ন দেখাব যাতে বুঝতে পারবে যে এইসব কথা সত্য
35. নিজের জন্য আমি একজন বিশ্বস্ত যাজক মনোনীত করব
36. তারপর তোমার পরিবারের যারা বেঁচে থাকবে তারা এই যাজকের কাছে এসে মাথা নীচু করে দাঁড়াবে